শিরোনামঃ
মহিমাগঞ্জে অবৈধ ভাবে তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন
ফয়সাল রহমান জনি
- Update Time : ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪৯ Time View
গাইবান্ধা জেলা প্রতিনিধি::গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের মোনার মোর এলাকায় অবৈধ ভাবে তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহার এবং উৎপাদন নিষিদ্ধ করেছে সরকার।
এ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় অনেক অভিযান হলেও পলিথিন বিষয়ে কোন অভিযান হয় নি বলে জানান স্থানীয়রা।
নিষিদ্ধ এই পলিথিন কিভাবে তৈরি করছে প্রশ্ন জনমনে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে এলাকাবাসী।
তারা বলছেন বর্তামানে যেহেতু কোন দলীয় সরকার ক্ষমতায় নাই তাহলে কোন ক্ষমতার বলে এ অবৈধ ফ্যাক্টরী চলছে।
তারা জানান সাঘাটা উপজেলার হযরত ও কিরোন নামে দুই ব্যক্তি এ অবৈধ পলিথিন কারখানা চালাচ্ছেন।
অতি দ্রুত প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
Tag :



















