শিরোনামঃ
পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস এক শিশুর মৃত্যু
শাকিল হোসেন
- Update Time : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ রাফসান ১৮ মাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২:৩০ মিনিটে উপজেলার রসকানাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের মুস্তাকিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রান্নাঘরে দাদি ও মায়ের সঙ্গে থাকার সময় রাফসান খেলছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে।
Tag :














