Dhaka ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জের রতনপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলর নির্বাচনে সভাপতি শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের নির্বাচিত

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ১০:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২৮২ Time View

কালিগঞ্জ ব্যুরো::উপজেলার রতনপুর ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন২০২৫খ্রিষ্টাব্দ কাউন্সিলর নির্বাচনে তিনটি পদের বিপরীতে প্রত্যেকটিতে দুইজন করে মোট ছয় জন প্রতিদ্বন্দ্বীতা করেন।প্রত্যেক ওয়ার্ডে ৫১ জন ভোটার নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের নিকট প্রার্থীরা তাদের নেতৃত্বের দাবি তুলে ধরেন।

২৮ সেপ্টেম্বর নির্ধারিত সময় দুপুর বারোটা হতে তিনটা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রচন্ড রোদ গরম কে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে উক্ত কাউন্সিলর ভোটে নির্বাচিত হলেন যারা। ২২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেন জিএম শিহাব উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম পায় ২০৯ ভোট।এদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফজলুর রহমান ২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্ব প্রার্থী মোঃ আব্দুস সবুর ঘাড়ে নিশ্বাস ফেলতে থাকে ২১১ ভোট পেয়ে।সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।পক্ষান্তরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল গফুর পায় ১৮৭ ভোট। একটি অবাধ সুন্দর সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে উক্ত নির্বাচন পরিচালনার দায়িত্বরত সকল কর্মকর্তা অত্যন্ত ধৈর্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে উক্ত নির্বাচন উপহার দেন।প্রতি ইউনিয়নের নির্ধারিত একটি করে ভোট কেন্দ্রে ভোট উৎসবে মেতে ওঠেন ডেইলিকেটবৃন্দ।

এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু সহ জেলা বিএনপির একটি প্রতিনিধি দল।অন্যদিকে রতনপুর ইউনিয়ন বিএনপি’র ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন একে একে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম,জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি নেতা শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,বিএনপির কৃষক দলের নেতা রোকনুজ্জামান রোকন, বিএনপি নেতা আখতারুজ্জামান বাপ্পি,

বিএনপি নেতা এইচ এম হাফিজুর রহমান বাবু,নলতা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়,বিএনপি নেতা শেখ মোজাফফর হোসেন,বিএনপি নেতা শেখ খাইরুল আলম,যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

নির্বাচনের ফল ঘোষণার পরপরই স্ব স্ব প্রার্থীর অনুকূলের সমর্থকরা তাদেরকে ফুলের মাল্য ও মিষ্টিমুখে বরণ করে নেন। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুই বছর রতনপুর ইউনিয়নের বিএনপির নেতৃত্ব দান করবেন বলে জানা যায়।
ছবিঃ সভাপতি জিএম শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাদের।
কালিগঞ্জ ব্যুরোঃ ০১৭৮০ ৫৬০৯৬০।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জের রতনপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলর নির্বাচনে সভাপতি শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের নির্বাচিত

Update Time : ১০:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫