Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

সুজন আলী
  • Update Time : ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫৩ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় আইয়ুব আলী (৬০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) ভোরে উপজেলার মাদারগঞ্জ (বারমারা পাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত ঝরু মোহাম্মদের ছেলে। তিনি ঠাকুরগাঁও শহরে কাঁচামালের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পাশাপাশি তিনি জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঋণের চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত মঙ্গলবার (২৩ জুন) তিনি ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়িতে আসেন। রাতে খাবার শেষে ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা ঘরে ঘুমাতে যান।

ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি বাড়ির ভেতরে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

Update Time : ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬