Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাকিল হোসেন
  • Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২৮ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক(৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০২ আগষ্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার মাঠে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আব্দুর গফুর মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের একটি ফসলি মাঠে রোপা ধান লাগানোর কাজে যান তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬