শিরোনামঃ
স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
শাকিল হোসেন
- Update Time : ০৯:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ২২০ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী’র আ’ঘা’তে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হ’ত তফির উদ্দিন ওই গ্রামের মৃ’ত চান্দা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল মা’রা যান।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’র’দে’হ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।
Tag :
















