Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৩৩৫ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর শহরের প্রধান প্রধান এলাকার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটি শুরু হয়।

ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয় শহর।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।মিছিলে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের মানুষের সমাগম ও বহু সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েস-এর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,

সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ। জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন বলেন, সামনে জাতীয় নির্বাচন, এই দেশের আপামর জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে।একটি কুচক্রী মহল জাতীয় নির্বাচনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যাকেই ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো এবং বিজয় সুনিশ্চিত করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫