শিরোনামঃ
সাবেক কাউন্সিলর আরিফ আর নেই
মোঃ শাহজাহান কবির প্রধান
- Update Time : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১০০ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি::পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান সাবেক সফল কাউন্সিলর বোদা পৌর বিএনপি’র সংগঠনিক সম্পাদক মোঃ আরিফ গতকাল রাত তিনটার সময় হার্ট স্ট্রোক করে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন,
তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন পঞ্চগড় দুই আসনের মাননীয় সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তার মৃত্যুতে ভাষাই নগর এলাকা সহ বোদা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।ছেলেকে হারিয়ে তার বাবা পাগল প্রায়, তার ছেলের জন্য তার বাবা সকলের কাছে দোয়া চেয়েছেন।আজ বিকেল ৫:৩০ মিনিটে জানাযার নামাজ শেষে ভাসাই নগর কবরস্থানে দাফন করা হবে।
Tag :




















