সাতক্ষীরা ০৩ আসনের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১৪ Time View
কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরা ০৩ আসনের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর রবিবার বিকাল ০৪ টায় কালিগঞ্জ জাফরপুর মাদরাসা মিলনায়তনে নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা ০৩ আসনের পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও আশাশুনি উপজেলার সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলার আমীর তারিকুজ্জামান তুষার ও আশাশুনি উপজেলার নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও আশাশুনির শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন দেশপ্রেমিক নাগরিকদের জন্য বিরাট চ্যালেন্জ।আমাদের দিকে এদেশের জনগণ তাকিয়ে আছে।আমাদের সকল দূর্বলতা কাটিয়ে উঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশবাসীকে ০৪ জন এমপি উপহার দিতে চাই। এজন্য মহান আল্লাহর সাহায্য ও জনগণের পাশে দাঁড়াতে হবে।
ছবিঃসাতক্ষীরা ০৩ আসনের বাংলাদেশের জামাত ইসলাম কালিগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।



















