সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৩৫ Time View
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি::বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার ১ও২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হলো নির্বাচনী পথসভা। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর বাদ মাগরিব বাঁশতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায়।প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। তিনি বলেন: এই জনপদে শান্তিপূর্ণ সহাবস্থান, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জামায়াতের প্রার্থীরা নিরলস কাজ করে যাচ্ছেন।
জনগণের সহযোগিতায় আমরা একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপদজেলার জামায়াতের নায়েবে আমির নুরুল আফছারী, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা কর্ম পরিষদের সদস্য প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ড,মিজানুর রহমান,অফিস সম্পাদক মাষ্টার আফতাব উদ্দিন।সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ও ইসলামপন্থীদের বিজয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবিঃকালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।




















