Dhaka ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস

মোঃ খলিলুর রহমান
  • Update Time : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৫৩ Time View

সাতক্ষীরা ::যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাতক্ষীরা সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রোববার (৩০ আগস্ট) এই সফর সফল করতে তৃণমূল পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী সাতক্ষীরায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সাড়ে ছয়টায় ঢাকার পল্লবীতে নিজের বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় তালা উপজেলার ইসলামকাটিতে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন আমিনুল হক। এরপর বেলা সোয়া একটায় পাটকেলঘাটা ফুটবল মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন। বিকেল তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

সব কর্মসূচি শেষে সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
প্রতিমন্ত্রীর সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস

Update Time : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬