Dhaka ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

মোঃ শান্ত খান
  • Update Time : ০১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ২৬০ Time View

বিশেষ প্রতিনিধি ::সাভারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্যামা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। এই উৎসবের মাধ্যমে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং অসুরের বিরুদ্ধে শুভের জয়ের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, “আমাদের দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের এক অনন্য উদাহরণ। সকল ধর্মের মানুষ যেন শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থেকে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের কামনা।”

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি শ্যামা পূজায় অংশগ্রহণকারী সকল ভক্ত, পূজারী ও এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “শ্যামা মা আমাদের জীবনে সত্য, ন্যায় ও সৌন্দর্যের আলো ছড়িয়ে দিক। সমাজে হিংসা-বিদ্বেষ, বৈষম্য ও অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায় ও শান্তির পথ সুগম করুক।

সাভারের ও আশপাশের এলাকায় ইতিমধ্যে শ্যামা পূজা উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠান, আলোকসজ্জা ও পূজামণ্ডপ সাজসজ্জার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পূজার আয়োজকদের শুভেচ্ছা জানাচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

Update Time : ০১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫