Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ও আহতদের পাশে থাকব জীবনের শেষদিন পর্যন্ত” — খোরশেদ আলম

মোঃ শান্ত খান
  • Update Time : ০৮:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২১০ Time View

বিশেষ প্রতিনিধি::ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেছেন, স্বৈরাচারী শাসনের শীর্ষ পর্যায়ে পৌঁছালে, জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা ছিল।

শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সাভার আয়োজিত শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

লায়ন খোরশেদ আলম বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন, তাদের পাশে আমি আমার জীবনভর থাকব।”

তিনি আরও বলেন, “জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, যদি আমি পৌরসভা নির্বাচনে নির্বাচিত হই, আমি তাদের স্মরণে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মুস্তাঈন বিল্লাহ হাবিবী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কমল চন্দ্র। অনুষ্ঠানে ১০টি শহীদ পরিবারের সদস্য ও ৫০ জন আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লায়ন খোরশেদ আলমের এই উদ্যোগ দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রকাশ করেছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শহীদ ও আহতদের পাশে থাকব জীবনের শেষদিন পর্যন্ত” — খোরশেদ আলম

Update Time : ০৮:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫