Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

মনির হোসেন
  • Update Time : ০৮:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০৬ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে পৃথকভাবে অনুষ্টিত র‌্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে বেনাপোল পৌর সভার আয়োজনেবেনাপোল বল্ডফিল্ড থেকে একটি র‌্যালি বেনাপোল বাজার হয়ে বিজিবি ক্যাম্পের সামনে যেয়ে শেষ হয়।

র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বেনাপোলে পথসভায় বক্তব্য দেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংবাদিক বকুল মাহবুব ও জামাত নেতা মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতি শনিবার মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরের শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

Update Time : ০৮:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬