Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারি গ্রেফতার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৫:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৫০ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রাইভেটকারে করে বিদেশি মদ পরিবহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন২০২৬ইং)পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
বিকেল ৪টা ৪৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে ১২ বোতল ‘সিগ্রামস ব্লেন্ডার্স প্রাইড’ (SEAGRAM’S BLENDERS PRIDE) ব্র্যান্ডের বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. সায়েদ আলী। তিনি রওশন আলীর ছেলে।

উদ্ধারকৃত বিদেশি মদ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬