মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২৬৪ Time View
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি::বিশ্ব মানবতার কান্ডারী, জামানার মহা ইমাম, আখেরি মোর্শেদ ও আখেরি মুজাদ্দেদ, বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃছে.আ.) কেবলাজান ছাহেব কর্তৃক স্থলাভিষিক্ত, জাকেরানদের ইমাম পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশক্রমে কালিগঞ্জে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ উপলক্ষে দাওয়াতী পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল আছর নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কালিগঞ্জ কাকশিয়ালী নদীর ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশে এ মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কর্মী গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কর্মী প্রধান মোঃ আমিনুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব শেখ হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিভাগীয় সহকারী প্রধান মোঃ খায়রুল রহমান, বিভাগীয় সহকারী কর্মী প্রধান গোলাম নবী মাসুম, আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরী, মাওলানা জাহিদ হাসান জাকির, মাওলানা শাহিদ শাহিউদ্দিন মনিপুরী, মাওলানা শাহিন আলম জিহাদী, মুফতি নাছির উল্লাহ ফারুকী (মৌতলা), এবং মাওলানা শফিকুল ইসলাম (দক্ষিণ শ্রীপুর)।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা কর্মী প্রধান শেখ মুজিবুর রহমান, সরকারি কর্মী কাজী আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা বিএনপি আহ্বায়ক ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, আলহাজ্ব মনিরুল ইসলাম মনু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আফসার আলী, কুশুলিয়া ইউনিয়ন কর্মী প্রধান আছের আলী এবং থানা যুবকর্মী প্রধান ইব্রাহিম খলিল প্রমুখ।
মাহফিলে শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত থেকে আল্লাহ ও রাসুল (সাঃ)-এর প্রেমে উদ্বুদ্ধ মূল্যবান বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করেন।















