ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনায় চোরাচালানী মালামাল ও মাদক দ্রব্য আটক
- Update Time : ০৪:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ২৪৬ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::জেলা ব্রাহ্মণবাড়িয়ার রোজ রবিবার ২৬শে অক্টোবর ২০২৫ইং আনুমানিক রাত ৩:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলাম পুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় জর্জেট শাড়ী-২৫৪ পিস, উন্নতমানের লেহেঙ্গা-৬০ পিস, চা পাতা-৪৮০ কেজি, সিগারেট-৬০০ প্যাকেট, উন্নতমানের কম্বল-২২ পিস, কাশমেরী চিলি পাউডার-১২৮ প্যাকেট এবং কালারমিষ্ট সফটজেল-৪৫০ পিস আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭১,১৯,৪০০/- (একাত্তর লক্ষ উনিশ হাজার চারশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
তা ছাড়াও ২৫শে অক্টোবর ২০২৫ইং তারিখে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপি এবং বিষ্ণপুর বিওপ’র টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এবং বিষ্ণপুর নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায়, ভারতীয় মদ-০১ বোতল, ইস্কফ-০২ বোতল এবং মোটর সাইকেল-০২ টি আটক করে করে। আটককৃত ভারতীয় মাদকদ্রব্য এবং মোটরসাইকেল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে,, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।




















