ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিশেষ অভিযান ভারতীয় মালামাল আটক
- Update Time : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩৫ Time View
সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২:১০ মিনিট সময়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে পিকআপ তল্লাশি করে ভারতীয় চিংড়ী শুটকি-৩,২৭২ কেজি এবং ১ টি ট্রাক আটক করে। আটককৃত ভারতীয় চিংড়ী শুটকি এবং ট্রাকের সিজার মূল্য ১ কেটি ৩৩ লক্ষ ১৬ হাজার টাকা।
এছাড়াও গত ৬ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ ৬১,৮৫,০০০/- (একষট্টি লক্ষ পঁচাশি হাজার) টাকা মূলের চশমা, আতশবাজি ও তারাবাতি এবং ৬৬,৯৫০/- (ছেষট্টি হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যের ১২৩ বোতল ইস্কফ, ৮ বোতল মদ ও ২৩ বোতর বিয়ার আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) ডেইলি ফ্রন্টিয়ার. নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে।















