Dhaka ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া গাঁজা মোটরসাইকেল সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১০৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (২২ জুন ২০২৬ইং)

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোর সারে ৫টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর মডেল থানার ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি পালসার মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হলে এর দুই আরোহীর কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া উপজেলার দূর্গাপুর এলাকার আবদুল হাসিমের ছেলে রায়হান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি মধ্যপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে কাজল মিয়া।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রায়হান ও কাজলের বিরুদ্ধে পূর্বে দুটি করে মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে,
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ,

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া গাঁজা মোটরসাইকেল সহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬