ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও দাঙ্গাকে না বলুন সেমিনার অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩০ Time View
সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি::
শুক্রবার(২৬সেপ্টেম্বর২০২৫ইং)হৃদয়ে আলোকিত সরাইল ও বিপ্লবী উল্লাস কর দত্ত স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা রিসোর্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্ব সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ পারবেজ আহমেদ সমাজ সেবা কর্মকর্তা সরাইল উপজেলা।
সঞ্চালনায় কৃষিবিদ গোলাম ফারুক
স্বাগত বক্তব্য প্রদান করেন
মোঃ আফজাল হোসেন।
অনুষ্ঠানে আলোচক ছিলেন,
হৃদয়ে আরোকিত সরাইল স্যগঠনের আহবাযক মোজাম্মেল পাঠান, বিশিষ্ট কবি এস এম, নাজমুল কবীর ইকবাল, মোঃ দুলাল মিয়া সহকারি অধ্যাপক সরাইল সরকারি কলেজ।
বক্তব্য রাখেন
বাবু সঞ্জীব কুমার দেবনাথ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, প্রভাষক মোঃ দুলাল মিয়া,মোহাম্ম আলী মাস্টার সভাপতি সরাইল প্রেসক্লাব,
মোঃ আইয়ুব খান মাস্টার সাবেক সভাপতি উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শরীফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আলমগীর মিয়া সাবেক সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রহমান শাহীন, মানবিক ব্যাক্তি রফিকুল ইসলাম, সাংবাদিক এসকে ইউসুফ,মোঃ রিমন খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারব।
বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।



















