ব্যারিস্টার রুমিন ফারহানা আলহাজ্ব আনোয়ার মাস্টার মুখোমুখি কেনো?
- Update Time : ১০:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::সরাইলের রাজনীতিতে চলমান অস্থিরতা জনমনে নানা ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিচ্ছে। পরিস্থিতি কীংবা কারোর সু-কৌশলের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টার’কে এখন দাঁড় করিয়েছে মুখোমুখি বানানো হয়েছে প্রতিপক্ষ।
তবে এমন পরিস্থিতি সকলের জন্যই কিন্তু ছিলো অপ্রত্যাশিত। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে এমপি হলেও এখন তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ লাখ ভোটারের এমপি, অন্যদিকে আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টার সরাইলের একজন অভিভাবক হিসেবে সর্বদা নিয়োজিত থাকে জনকল্যাণে। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করা থেকে বিরত থাকলেও এবারের নির্বাচনে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি যে প্রার্থী হতে যাচ্ছেন এটা মোটামুটি সকলেই নিশ্চিত।
এমতাবস্থায় নির্বাচন ঘনিয়ে আসার সময়ে নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে একটি দ্বন্দ্ব তৈরি করে আজ তাঁকে করা হলো মামলার প্রধান আসামি। অথচ এই সময়টা কিন্তু আনোয়ার হোসেন মাষ্টার ও তাঁর সমর্থকদের জন্যে এমন হওয়ার কথা ছিলো না, দলের দুর্দিন সুদিন উভয় সময়ের স্বাদ গ্রহণ করা আনোয়ার হোসেন মাষ্টার ত নিজের সবকিছু উজাড় করে এখন মানুষের কল্যাণেই থাকার কথা।
জনসাধারণের মাঝে উদ্বেগ ছড়িয়ে পরার অন্যতম কারণ হচ্ছে, রাজনৈতিক গ্রুপিংয়ের উত্তাপ ও দ্বন্দ্বের কুফল কতটুকু তা সরাইল উপজেলায় আগে থেকেই দৃশ্যমান। আওয়ামীলীগের আমলে এ-সব কারণেই কিন্তু প্রয়াত ইকবাল আজাদ সাহেবকে জীবন দিতে হয়েছে পাশাপাশি আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা আজ কারাগারে। বর্তমান রাজনৈতিক পরিবেশ সেদিকে মোড় নিলে সরাইলের মানুষ আবারও ক্ষতিগ্রস্ত হবে।
এমতাবস্থায় আমরা চাই অস্থিরতা যতটুকু ছড়িয়েছে এখানেই সমাপ্তি করে বর্তমান সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির প্রবীণ নেতা আনোয়ার হোসেন মাষ্টার ও অন্যান্যরা রাজনৈতিক ভাবে আলাদা থাকলেও সরাইলের স্বার্থে জনগণের স্বার্থে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করুক। যদি এটা সম্ভব না হয় তবে দু’জনেই দুজনের অবস্থানে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাক। এমপিকে তাঁর কাজ শান্তিপূর্ণভাবে করার পরিবেশ দেয়া হোক এবং জনতার নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টার উনার নির্বাচনের মাঠ গুছানোর পাশাপাশি নিজের রাজনীতিটা নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে পরিচালনা করুক।
এবং তাঁদের আশপাশে থাকা নেতাকর্মীদের প্রতি অনুরোধ, হিংসাত্মক মনোভাব পরিহার করে দু’জনকেই শান্ত থাকার পরামর্শ প্রদান করা আপনাদের দায়িত্ব। পরিবেশে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ সকলেই প্রত্যাশা করছে।




















