বীরগঞ্জে ৬নং নিজপাড়া ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৫৯ Time View
দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে বুধবার, ২২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাইদ,এবং সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য মোঃ জিয়াউর রহমান জনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ লাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল সাওয়ার, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ হানিফ ইসলাম মানিক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় নেতারা সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।




















