Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুমহাল আইনে মামলায় গ্রেফতার-৩

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ১০:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৯ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনা বিরোধী এক বিশেষ অভিযানে দুই জন এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের পুরাতন ‘সেইভ’ নৌকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সরাসরি দিক-নির্দেশনায় এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে রতন মিয়া (২৫), আমবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মনির (১৯),।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-৮ এবং জি আর নং-৩৮ (তারিখ: ১৭/০২/২০২৬)। মামলার এজাহারভুক্ত এই আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বালুমহাল আইনে মামলায় গ্রেফতার-৩

Update Time : ১০:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬