Dhaka ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবরি মসজিদ নির্মাণের ড্রয়িং প্রকাশ

সেলিম সেখ
  • Update Time : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২০ Time View

কলকাতা মুর্শিদাবাদ প্রতিনিধি::বাবরি মসজিদকে ঘিরে দীর্ঘদিনের আবেগ, নানা বাধা-বিপত্তি ও রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে প্রকাশ পেল বাবরি মসজিদের নির্মাণের ড্রয়িং। আগামীকাল ১১ তারিখে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হতে চলেছে। এই ঘোষণার পর থেকেই নতুন করে আলোড়ন শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই ঐতিহাসিক উদ্যোগের পেছনে হুমায়ুন কবিরের সাহসী ভূমিকা বিশ্বজুড়ে বিরল এক ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই। তাঁর দৃঢ় অবস্থান ও সাহসিকতা দেশ-বিদেশে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশেষ করে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকার ছেতিয়ানি মোড়ে মানুষের মধ্যে এই খবর ঘিরে উত্তেজনা ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। বাবরি মসজিদকে ঘিরে মানুষের আবেগ যেন নতুন করে প্রকাশ পাচ্ছে। অনেকেই এটিকে শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ইতিহাস ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে,
“দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার খবর আমাদের কাছে আবেগের বিষয়। শান্তিপূর্ণ পরিবেশে কাজ সম্পন্ন হোক, এটাই আমাদের কামনা।”
তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হলেও, সাধারণ মানুষের প্রত্যাশা—এই উদ্যোগ যেন শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাবরি মসজিদ নির্মাণের ড্রয়িং প্রকাশ

Update Time : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬