Dhaka ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক

মো জহিরুল ইসলাম চয়ন
  • Update Time : ১২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৪৩ Time View

পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি মালবাহী ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে টোল কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় ২২ টন ধারণক্ষমতার ঢাকা মেট্রো-ট ১৮-০৮৯৯ নম্বরের ট্রাকটি ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন।

তবে ট্রাকটি দক্ষিণ প্রান্তে পৌঁছালে দায়িত্বরত টোলকর্মীদের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটক করে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরিচ্যুত করা হয় এবং ট্রাকচালকের বিরুদ্ধে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাই মালবাহী ট্রাক সেতু পারাপারে সহযোগিতা করে আসছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক

Update Time : ১২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬