পবিত্র খতমে বুখারী ও মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৭৮ Time View
কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরার কালীগঞ্জে জামি আ এমদাদিয়া তা লীমুল কুরআন রহিমপুর মাদরাসায় পবিত্র খতমে বুখারী ও মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে।
৩ রা জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বাদ আসর হইতে মধ্য রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আল্লামা অজীহুর রহমানের সভাপতিত্বে পবিত্র বুখারী শরীফ খতমের
আখেরী দরস প্রদান করেন হযরত হাফেজ্জী হুজুর (র) বিশিষ্ট খলিফা ও বৃহত্তর মোমেনশাহী বড় মসজিদের খতিব পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব ( দা. বা.)
প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস জামিয়া ফয়জুর রহমান (রহ.) মোমেনশাহী। অত্র অনুষ্ঠান দ্বয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,হযরতের খলিফা বিন্দ,শত শত আলেমে দ্বীন, কোরআনের পাখি এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কালীগঞ্জে জামি আ এমদাদিয়া তা লীমুল কুরআন রহিমপুর মাদরাসায় পবিত্র খতমে বুখারী ও মাসিক ইসলাহী জোড় আখেরী দরস প্রদান করছেন হযরত হাফেজ্জী হুজুর (র) বিশিষ্ট খলিফা, মোমেনশাহী বড় মসজিদের খতিব পীরে কামেল শাইখুল হাদিস আব্দুল হক।



















