Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে ভুটভুটি মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

শাকিল হোসেন
  • Update Time : ০২:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৯৬ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট ভুটভুটির সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলায় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজের কাছে এ দূর্ঘটনা হয়েছে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলের সাথে গরু বোঝাই ভুটভুটি সাথে ধাক্কা লাগে পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায় । ঘটনাস্থলেই মাসুদুর রহমান নামের চালক মাসুদর রহমান, এবং হেলপার ভুট্টু ঘটনা স্থলেই নিহত হয়। অপর দিকে মোটর সাইকেল আরোহ ৪ জন গুরুত্বর জখম অবস্থায় তাদের ধামইুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিল কয়েকজন গরুর ব্যবসায়ী। বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর ধামইরহাটে ভুটভুটি মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

Update Time : ০২:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫