ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- Update Time : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৪৪ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আজিজার রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) রাত ৯ টায় উপজেলার আমাইতাড়া থেকে নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নুরুজ্জামান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায় যে উপজেলার আমাইতাড়া বাজার থেকে বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর এলাকায় পৌচ্ছলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক আজিজার রহমান মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
পরে মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্থানীয়রা আরও বলেন, রাস্তার উপরে খড় বোঝাই করে রাখা ছিল। খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনেছেন। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেন।









