Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ট্যাপেন্টাডল সহ আটক

সাকিল হোসেন
  • Update Time : ১১:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫৭ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরে ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— পত্নীতলা থানার শিয়াড়া বাজার এলাকার মোঃ শরীফ হোসেন (২৯) এবং মোঃ মোর্শেদুল ইসলাম (১৮)। আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তে টহল দিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৬ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩ কিলোমিটার দূরে হযরতপুর গ্রামের ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্রীজের উত্তর-পশ্চিম পাশ থেকে ওই দুই মাদক কারবারিকে ২৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে ট্যাপেন্টাডল সহ আটক

Update Time : ১১:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬