ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার
- Update Time : ০৯:০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৫৪ Time View
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি::নাচোলে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ (Eskuf) উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (২৪ জুন ) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার উত্তর সাকুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. জুয়েল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সাকুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমান ও মৃত আমেনা বেগমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




















