Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

শাকিল হোসেন
  • Update Time : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২০৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিচা গ্রামের আসলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি প্রতিবেশী মুসা নামের এক ব্যক্তির পুকুরপাড়ে থাকা ডাব গাছে ওঠেন। ডাব পাড়ার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আসলাম হোসেন ওই গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। সকালে স্থানীয়রা গাছের নিচে লাশ ও ডাব পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫