Dhaka ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল দলিল দাখিল অভিযোগে ভাই-বোনের কারাদণ্ড

মোঃ নুর হোসেন
  • Update Time : ১০:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৭২ Time View

কমলনগর প্রতিনিধি::লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে জাল ও মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে ইকবাল হোসেন (২৪) ও তার বোন নয়ন বেগম (৪০)। তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কমলনগর উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালতের শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন ভুয়া ও মিথ্যা দলিল দাখিল করে একটি জমির নামজারি খতিয়ান তৈরি করার চেষ্টা করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে এবং জালিয়াতির প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধ স্বীকার ও প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন দুই ভাই-বোনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন জানান, ভূমি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জাল দলিল দাখিল অভিযোগে ভাই-বোনের কারাদণ্ড

Update Time : ১০:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬