Dhaka ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী২০২৬ইং পালিত

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৮:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ‘ফিরিয়ে নাও ঘাতক-কাঁটা, এবার আমি গোলাপ নেবো’—এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় সরাইল শিল্পকলা একাডেমিতে উপজেলা শাখা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাম্য, মানবিকতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, অন্যায়-অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর সত্যেন সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত উদীচী দীর্ঘদিন ধরে গান, নাটক, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রগতিশীল চেতনা ছড়িয়ে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল পাঠান, মো. আবুল কাসেম, দেবদাস সিংহ রায়, মো. মোবারক হোসেন, মো. আইয়ূব খান, মোহাম্মদ আফজাল হোসেন, কমরেড মো. আব্দুল জব্বার, মো. শরিফ উদ্দীন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সঞ্জীব কুমার দেবনাথ, মো. মাহবুব খন্দকার, সাংবাদিক মো. জয়নাল আবেদীন ও সাবেক শিক্ষক মো. শামছুল আলমসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সিরাজুল ইসলাম।

আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী২০২৬ইং পালিত

Update Time : ০৮:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬