Dhaka ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) অফিস পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

Reporter Name
  • Update Time : ০৯:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১৮৯ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি::অদ্য ১৫/১০/২০২৫ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় মহানগরের ট্রাফিক (দক্ষিণ) অফিস পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার বিপিএম মহোদয়।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি নগরীর ট্রাফিক শৃঙ্খলায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক- বন্দর) জনাব কবীর আহম্মেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ট্রাফিক (দক্ষিণ) অফিসের অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) অফিস পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

Update Time : ০৯:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫