Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় প্রবাসীর অর্থায়নে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন

মোঃ জহিরুল ইসলাম
  • Update Time : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২১২ Time View

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের সন্তান আমেরিকা প্রবাসী নাসিম নির্জরের নিজস্ব অর্থায়নে ডাকুয়ার আটখালি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর রবিবার দুপুরে নব নির্মিত বিদ্যালয় ভবনের ৩য় তলার একটি রূমে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম শামীম এর সঞ্চালনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

গলাচিপা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাফিজা ইসলাম নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সামিয়া ইসলাম সুমা, সাবেক প্রধান শিক্ষক ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি দিলীপ নারায়ণ ভূঁইঞা, সাবেক আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তফা কামাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে কম্পিউটার ক্লাব উদ্বোধন করেন, বিশেষ অতিথি সামিয়া ইসলাম সুমা। এছাড়াও গত ৫আগস্ট ২০২৫ তারিখে নাসিম নির্জরের বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠন নজরুল ইসলাম ফাউন্ডেশনের অধীনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রবাসী নাসিম নির্জরের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষনে সহায়তায় ৮ টি কম্পিউটার প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

গলাচিপায় প্রবাসীর অর্থায়নে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন

Update Time : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫