Dhaka ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার

বাবলু বড়ুয়া
  • Update Time : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩৭ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি::আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

উদ্বোধনকালে কমিশনার মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন—“এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন। পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইন-শৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা।”

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলমগীর হোসেন সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সিটিজেনস ফোরামের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Please Share This Post in Your Social Media

কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার

Update Time : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫