কালিগঞ্জ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালায় সহকারি কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান
- Update Time : ০৭:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ২০৭ Time View
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি ::সাতক্ষীরার কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার হেমন্তের শিশির ভেজা সকালে থানার সামনে রিপোর্টার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কর্মশালা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইনুল ইসলাম খান।
সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।কর্মশালায় অংশগ্রহণ করেন আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো: শের আলী, সোহরাব হোসেন সবুজ, রেদোয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দীক, এনামুল হক এনাম, আবু হোসাইন, মীম ইসলাম, মো: আলাউদ্দিন, তাজুল হাসান সাদ প্রমুখ।
দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মো: শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান সরদার।
হেমন্তের পড়ন্ত বিকালে প্রশিক্ষণ শেষে বেলা ৪টায় গণমাধ্যমকর্মীরা কালন্দি,কাঁকশিয়ালী ও ইছামতী নদীতে আনন্দমুখর পরিবেশে নৌকা ভ্রমণে অংশগ্রহণ শেষে চা চক্রে মেতে ওঠে গণমাধ্যম কর্মীবৃন্দ।
ছবিঃ কালীগঞ্জে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালায় উপস্থিত সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান সহ অতিথিবৃন্দ।




















