কালিগঞ্জে ৮টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিক্রয়
- Update Time : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০ Time View
কালিগঞ্জ ব্যুরো:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন কাউন্সিল-২৫ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রয় সম্পন্ন হয়েছে। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বিকাল ৪ ঘটিকা থেকে বিরামহীনভাবে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত উপজেলার ১ নং কৃষ্ণনগর, ২ নং বিষ্ণুপুর, ৪ নং দক্ষিণ শ্রীপুর, ৫ নং কুশুলিয়া, ৯ নং মথুরেশপুর, ১০ নং ধলবাড়িয়া, ১১ নং রতনপুর ও ১২ নং মৌতলা ইউনিয়নে মনোনয়ন ফরম বিক্রয় করা হয়।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন-৪ এর সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী’র পক্ষে মনোনয়ন ফরম বিক্রয় করেন সংসদীয় আসন-৪ এর প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শিহাবউজ্জামান। নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা শহর বিএনপি নেতা মোঃ ওলিউল ইসলাম ওলি, নির্বাচন কমিশনার ও শহর বিএনপি নেতা মীর বাবু ও নির্বাচন কমিশনার শামীম হোসেন রাজা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী, আল মাহমুদ ছট্টু, জালালউদ্দিন, রফিকুল ইসলাম বাবু, সাবেক সহ-সভাপতি যথাক্রমে আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম বাবলু, সাবেক যুগ্ন সম্পাদক শেখ আলমগীর হোসেন,নুরুজ্জামান পাড়, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস, এম, বাবু, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বর্তমান সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ ফারুক হোসেন সহ ৮ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।১ নং কৃষ্ণনগর ইউনিয়নে সভতি পদে ৩ জন,সাধারন সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে সভাপতি পদে ৪ জন,
সাধারন সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সভাপতি পদে ২ জন,সাধারন সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, ৫ নং কুশুলিয়া ইউনিয়নে সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, ৯ নং মথুরেশপুর ইউনিয়নে সভাপতি পদে ৫ জন, সাধারন সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে সভাপতি পদে ৩ জন,
সাধারন সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, ১১ নং রতনপুর ইউনিয়নে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ১২ নং মৌতলা ইউনিয়নে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মনোনয়ন গ্রহন করেন।
ছবিঃকালিগঞ্জে ৮টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিক্রয়ে উপস্থিত অতিথিবৃন্দ।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুুল ইসলামঃ ০১৭৮০৫৬০৯৬০।



















