ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ
- Update Time : ১১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১০২ Time View
দিনাজপুর জেলা প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের মাঝে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন বীরগঞ্জ উপজেলা কার মাইক্রো স্ট্যান্ডের সেক্রেটারি জনাব মোঃ আরিফ ইসলাম এবং দিনাজপুর পরিবহনের সাবেক নেতা ও বীরগঞ্জ উপজেলা মোটর পরিবহনের ক্রিয়া সম্পাদক জনাব মোঃ রাজু ইসলাম ঢোল।
সম্প্রতি বীরগঞ্জ কার মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫০ জন ড্রাইভারের মাঝে ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়। ঈদকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবহন শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই সহায়তা প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। তারা ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
এ সময় কার মাইক্রো স্ট্যান্ড কমিটির অন্যান্য নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে এমন সহায়তা অনেক পরিবারের জন্য ঈদের আগে স্বস্তি নিয়ে এসেছে।
বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত ড্রাইভাররা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




















