Dhaka ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

‎আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭৭ Time View

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত ৭ জুন দিবাগত রাতে উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ৭ জুন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে আরোহী আবুল কালামকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছে থাকা ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি আবুল কালামের বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মাদক মামলা থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
‎গ্রেফতারকৃত আবুল কালাম কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার মৈষাখালি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

‎এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

Update Time : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬