Dhaka ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৮৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।

শনিবার (২৭ জুন২০২৬ ইং)
জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, সকাল ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর চম্পকনগর ইউনিয়নের ফতেপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুমন মিয়া উপজেলার ভিটি দাউদপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ শানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬