Dhaka ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকারে মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাদ্দাম উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হলে ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে গাড়িতে থাকা সাদ্দাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সাদ্দাম উদ্দিনের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার শালবন এলাকায়। তাঁর বাবার নাম খিজর উদ্দিন।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাসহ সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

মাদক পরিবহনে প্রাইভেটকার ব্যবহারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকারে মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

Update Time : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬