Dhaka ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিবকে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • Update Time : ১২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পৌরসভার বাকরের হাট বাজার এলাকায় উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জরিফ উদ্দিন, আব্দুল হাই, হাবিবুর রহমান শুটকুসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা বলেন, হাসিবুর রহমানকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তাঁরা আরও বলেন, ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন অপরাধীদের রক্ষায় ভূমিকা রাখতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

এ সময় বিক্ষোভকারীরা ‘রক্তের দাম দিতে হবে, হামলাকারীর বিচার করতে হবে’ এবং ‘আমাদের প্রিয় ভাই হাসিবের নির্যাতনের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা শুধু আশ্বাস নয়, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর উপজেলার পান্ডুল ইউনিয়নের সত্যার ভিটা এলাকায় মোবাইল ফোনের চার্জার ফেরত দেওয়ার কথা বলে হাসিবুর রহমানকে এক বন্ধুর বাড়িতে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে সেখানে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

হাসিবকে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

Update Time : ১২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬