অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অপরাধে যুবক আটক
- Update Time : ০৭:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ২৮ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::ধামইরহাট থানা পুলিশ কর্তৃক অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অপরাধে টাঙ্গাইলের গোপালপুর থেকে বিকৃত রুচির এক যুবক গ্রেপ্তার
জনাব শাফিরুল ইসলাম ধামইরহাট থানায় অভিযোগ করেন যে করেন যে, কে বা কাহারা জনৈক বাদীর মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছেড়ে দিয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা রজু হয়। বিষয়টি পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নজরে আসলে তিনি বিষয়টি সিরিয়াসলি তদন্ত করার জন্য অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং সাইবার এনালাইসিস করে একটি বিশেষ আভিযানিক টিম গতকাল টাঙ্গাইল জেলায় প্রেরণ করা হয়। খুব দ্রুত সময়ে টাঙ্গাইল জেলার গোপালপুরে ইং ০৮/০৬/২০২৬ খ্রিঃ অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলিফ হোসেন(৩২), পিতা -আজহারুল ইসলাম,গ্রাম -চরবিরসিংহ , থানা- ঘাটাইল, জেলা -টাঙ্গাইল কে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী তার মোবাইল বিধি মোতাবেক জব্দ করা হয়।
মোবাইলে উক্ত ঘটনার তথ্য প্রমাণ পাওয়া যায়। অত্র মামলার ভিকটিম ছাড়াও আরো তিনজন (ছদ্মনাম রুমা, নিপা, হালিমা) নামের মেয়ের অশ্লীল /নগ্ন চিত্র ও ভিডিও উক্ত মোবাইলে পাওয়া যায়। এমনকি তার স্ত্রীর নগ্ন ভিডিও সেখানে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন ব্যবহার করে তরুণীদের সাথে বন্ধুত্ব করে তোলে। অতঃপর কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে জমা রাখে। কৌশলে সে সে নারীদের নগ্ন ছবি ধারণ করে, ভিকটিমদের জিম্মি করে বিভিন্ন ভাবে ফায়দা লুটার চেষ্টা করে এবং সে এই অপরাধ করে বিকৃত আনন্দ অনুভব করে ।
তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফির মতো কোনো ঘৃণ্য অপরাধ কঠোর হস্তে দমন করবে।




















