Dhaka ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশু বলি ও পশু জবাই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন

সেলিম শেখ
  • Update Time : ০৮:৩৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৫২ Time View

মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ:: পশ্চিমবঙ্গে পশু বলি ও পশু জবাই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পশু বলি বা জবাই করতে হলে নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সরকার জানিয়েছে, প্রকাশ্যে রাস্তা বা খোলা জায়গায় পশু বলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পশুর বয়স ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হবে। নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যেখানে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ধর্মীয় রীতি বা উৎসবের অংশ হিসেবে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ নয়, বরং তা নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।
এই নির্দেশ ঘিরে রাজ্যের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পশু বলি ও পশু জবাই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন

Update Time : ০৮:৩৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬