Dhaka ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুবকের মরদেহ উদ্ধার

চয়ন
  • Update Time : ০৪:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪২ Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি::পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদার (২৫)’র মরদেহ। অন্যদিকে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে,
তুহিন হাওলাদার উক্ত ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ ভেসে ওঠে। তাঁর স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে। রেজাউল পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার সকালে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তাঁর অটোরিকশা উদ্ধার করে থানা পুলিশ । এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভিযানের বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫