Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপে দংশন করার রোগীদের বোদা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়

মোঃ শাহজাহান কবির প্রধান
  • Update Time : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৫০ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি::পঞ্চগড়ের বোদা সদর হাসপাতালে সাপে দংশন করার ভ্যাকসিন এন্টিভেনাম মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বিশেষ বরাদ্দে এক বছর আগে চালু হয়,বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে। বোদা সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফুল কোবির জানান সাপে কামড়ানো রোগীকে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসবেন এবং এখানে ফ্রিতে এন্টিভেনাম ভ্যাকসিন দেওয়া হয়। সাধারণত সাপে দংশন করা রোগীকে ২৪ থেকে ৪৮ ঘন্টা অবজারভেশনে রাখা হয়।

বোদা সদর হাসপাতালে আইসিউ না থাকার কারণে সাপে দংশন করা রোগীকে নিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় এবং রোগীর অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও অথবা রংপুরে রেফার করা হয়,আইসিউর ব্যবস্থা থাকলে রোগীদের অনেক উপকার হত এবং হয়রানি শিকার হতে হতো না । বোদা সদর হাসপাতালে কুকুর বিড়াল শেয়াল কামড়ানো ভ্যাকসিন দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সাপে দংশন করার রোগীদের বোদা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়

Update Time : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬