Dhaka ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেপ্তার

মোঃ খলিলুর রহমান
  • Update Time : ০৭:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৬ Time View

সাতক্ষীরা ::সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে সেখান থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র।
মো. নজরুল ইসলাম সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেপ্তার

Update Time : ০৭:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬