Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২৩২ Time View

কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

গত ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে এলাকাবাসী মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সেই মানববন্ধনের চিত্র দৈনিক দৃষ্টিপাত সহ স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এ সময় মুসুল্লিরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে এলাকাবাসী মনিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তারা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিকে মাদক আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক

Update Time : ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬