Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৪৬ Time View

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি’:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ বাজারে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আকল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এ কর্মসূচি জাতির মুক্তির রূপরেখা।”

তিনি আরও বলেন, “আওয়ামী সরকারের দুঃশাসনে আজ দেশ ও জনগণ বিপর্যস্ত। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, সুষ্ঠু নির্বাচন চায়। সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের স্বৈরাচারী নীতির সমালোচনা করে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি

Update Time : ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫